রোজা কি শুধু উপবাস?
মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি অনন্যসাধারণ উপহার হলো পবিত্র রমজান মাস। এই মাসে সঠিকভাবে সিয়াম পালনের মাধ্যমে শারীরিক ও আত্মিক পরিশুদ্ধি অর্জন করে একজন মুসলমান পেতে পারে ‘রাইয়ান’ নামক একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অপূর্ব সুযোগ। জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভের ঢাল হিসেবেও কিয়ামতের দিনে রোজাদারের পক্ষে সুপারিশ করবে এই রোজা,
