আমার নানু, আমার ছায়াবৃক্ষ . . . . .
ছোটবেলায় আমি ভাবতাম জান্নাত মানে হলো নানুবাড়ির মতো একটা জায়গা। যখন থেকে জ্ঞান -বুদ্ধি হয়েছে, তখন থেকে আমি জানি আমার মাথার উপর মস্ত একটা ছায়া হচ্ছে আমার নানু। আমার পরম প্রিয় নানু। তখন নানু এতো প্রিয় ছিল সম্ভবত এজন্য যে নানুবাড়ি গেলেই অবাধ ঘোরাঘুরি, ঘন্টার পর ঘন্টা পুকুরে সাঁতার কাটা আর হুটোপুটি । চারদিকে শাসন