পাপের বিজ্ঞাপন
ফেসবুকের হোম পেইজ এ একবার চোখ বুলাতেই একটা নিউজে চোখ আটকে গেল সুমির। এ কী! নীলার প্রোফাইলে সবাই Rest in Peace লিখছে কেন? তাড়াতাড়ি করে মিতুকে ফোন দিল ও। সুমিঃ এই নীলার কী হয়েছে রে? মিতুঃ তুই জানিস না? সুমিঃ নাতো, কী জানব? মিতুঃ ও তো লাইফ সাপোর্টে ছিল তিন দিন, গতকাল রাতে মারা গেছে।